Sylhet Today 24 PRINT

শিক্ষকতা পেশায় কবরী!

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বিজনেস স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেবেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী ও সাবেক সংসদ সদস্য কবরী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামের কনজিউমার বিহ্যাভিয়ার (ভোক্তা আচরণ) বিষয়ে প্রথম ক্লাস নেন। বসন্তকালীন সেমিস্টার ২০১৭ থেকে বিবিএ প্রোগ্রামের এডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে 'এন্টারপ্রেনিয়ারশিপ', 'লিডারশিপ' ও 'ম্যানেজমেন্টের' ক্লাস নেবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.