Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবের আয়োজনে ‘এক বসন্ত’ শনিবার

শাবি প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

মাতৃভাষার মাস ও আগুনঝরা ফাগুনে বাংলা গান ও সাংস্কৃতিক ঐতিহ্যের আদলে ১৮ ফেব্রুয়ারি (শনিবার) ৬ ফাল্গুন ‘এক বসন্ত’ শিরোনামে বাউল সন্ধ্যা ও পিঠা উৎসবের আয়োজন করছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকেল ৫টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পাশে উৎসবের উদ্বোধন করবেন শাবি ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী জানান, উৎসবটি ক্যাম্পাসের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.