Sylhet Today 24 PRINT

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।

কর্মসূচীর মধ্যে মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাস থেকে র‌্যালি শুরু হয়ে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.