Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ভিক্টরি ডে ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ভিক্টরি ডে ক্রিকেট টুর্নামেন্টে-২০১৬ এর ফাইনাল খেলা রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাঠে সম্পন্ন হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

এডভাইজার একাদশ এবং ভিসি একাদশ টিমের মধ্যকার খেলায় এডভাইজার একাদশ ভিসি একাদশ দলকে দুই রানে পরাজিত করে বিজয়ী হয়েছে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন এডভাইজার একাদশ টিমের রেজা।

স্পোর্টস ক্লাবের এডভাইজার ইঞ্জিনিয়ার আবুল আবরার মাসরুর আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.