Sylhet Today 24 PRINT

থিয়েটার মুরারিচাঁদের নতুন পথনাটক মঞ্চস্থ হচ্ছে আজ

এমসি কলেজ প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদের নতুন পথনাটক 'ব্লাড টেস্ট' মঞ্চস্থ হতে যাচ্ছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ পথনাটকটি প্রদর্শিত হবে।

রোমেল রহমানের রচনায় থিয়েটার মুরারিচাঁদের দ্বাদশ প্রযোজনায় সাম্প্রদায়িক রোগে ভোগা ডাক্তারের রক্তের পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া, পরদেশী হওয়া নারী, সাম্প্রদায়িকতার উসকানি সৃষ্টিতে পটু ডাক্তারের করুণ পরিণতি তুলে ধরা হয়েছে এ পথনাটকে।

পথনাটকটির প্রথম মঞ্চায়ন সন্ধ্যা ৬টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। পাশাপাশি নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে ২১শে ফেব্রুয়ারি সকাল ১১টায় এম সি কলেজ শহীদ মিনারে এবং হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিকাল ৫টায় তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব ফাহমিদা এলাহি বৃষ্টি।

শহীদ মিনারে এসে নাটকটি দেখার জন্য সংস্কৃতিমনা সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি গোলাম মাহদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.