Sylhet Today 24 PRINT

শাহজালাল সিটি কলেজের আবাসিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ২৯ এপ্রিল, ২০১৫

শাহজালাল সিটি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী বলেছেন- খেলাধুলা হচ্ছে মনের খোরাক। লেখাপড়া বা অন্যান্য কাজকর্মের পাশাপাশি সকল শিক্ষার্থীর শারীরিক অনুশীলন দরকার। শরীর গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি একদিকে শরীর ও মনের জন্য উপকারী অন্যদিকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে।
 
বুধবার শাহজালাল সিটি কলেজের আবাসিক শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিযোতিায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার সময় এ কথা বলেন। চালিবন্দর ক্লাব ও কৃষ্ণচূড়া ক্লাবের মধ্যকার ক্রিকেট প্রতিযোগিতায় ৮ উইকেটে কৃষ্ণচূড়া ক্লাব বিজয়ী হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক অহী আলম রেজা, মঈনুর রহমান, শহিদুল ইসলাম, নিজাম উদ্দিন। 

শিক্ষার্থীদের মধ্যে সাজু আহমদ, শাকিল খন্দকার, নুরুল আমিন, আবিদ হোসেন, এনাম আহমদ, চালিবন্দর ক্লাবের সৃজন পাল, রাসেল, জসিম উদ্দিন, ফয়ছল আহমদ, জয়নুল আহমদ, সুউজ্জল চৌধুলী, জুমেল আহমদ, শরীফ আহমদ উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.