Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে University-wide Job

ডেস্ক রিপোর্ট |  ৩০ এপ্রিল, ২০১৫

দীর্ঘ বিরতির পর লিডিং ইউনিভার্সিটিতে আবারো ক্রিয়েটিভ ক্লাব অব লিডিং ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে University-wide Job Quiz Competition ।

লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনদের প্রয়োজনীয় সহযোগীতা ও দিকনির্দেশনা প্রদান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতা বিকাশের লক্ষ্যে কাজ করা এই ক্লাবটি ইতিপূর্বেও Business Quiz Competition, Business Idea Competition-এর মতো সময়োপযোগী বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে। এবার ক্লাবটির নতুন লক্ষ্য University-wide Job Quiz Competition। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরীর বাজারে প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের শক্তিমত্তা ও দক্ষতাকে পরিপক্কতা প্রদান করতে ক্লাবটির এই আয়োজন। প্রতিযোগীতাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তর ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকুরী-নিয়োগের পরীক্ষার আদলে অনুষ্ঠিত হবে।

University-wide Job Quiz Competition এ ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। মূল পরীক্ষাটি ১১ মে দুপুর ২টায় প্রশাসনিক ভবন সুরমা টাওয়ার ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.