Sylhet Today 24 PRINT

জন্মদিনে শাবি ছাত্রলীগ নেতার বৃক্ষরোপন

শাবি প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। সোমবার বিকেল ৫টার দিকে একাডেমিক ভবন ‘ডি’ এর পাশ্ববর্তী স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতা-কর্মীরা বেশ কয়েকটি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরূপণ করেন।

এর আগে ফুড কোর্ট এর সামনে সাজিদুল ইসলাম সবুজের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। পাশাপাশি পথ শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমেদ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য উত্তম কুমার দাশ,সহসভাপতি আবু সাঈদ আকন্দ, তারিকুল ইসলাম, মোস্তাকিম আহমেদ মোস্তাক, বুলবুল আহমেদ, সিকৃবি ছাত্রলীগের সহসভাপতি রাফাত আল ফয়সাল প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.