Sylhet Today 24 PRINT

এমসি কলেজে ছাত্র ফ্রন্টের নবীন বরণ অনুষ্ঠিত

এমসি কলেজ প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৭

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ২০১৬-১৭ সেশনের নবীন বরণের ও কমিটি পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে কলেজের ছাত্র মিলনায়তনে মুরারিচাঁদ কলেজ শাখা ছাত্র ফ্রন্টের আয়োজনে ছাত্র ফ্রন্টের সংগঠক সাদিয়া নোশিন তাসনিমের সভাপতিত্বে ও আল আমীনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি রেজাউর রহমান রেজা।

আত্মকেন্দ্রিক, ভোগ সর্বস্ব সমাজ ভাঙার আহ্বানে নবীনদের শামিল হওয়ার আহ্বান জানিয়ে রেজাউর রহমান রেজা বলেন, সামাজিক প্রয়োজনে আমাদের শিক্ষা অর্জন হলেও আমরা আজ যেদিকে থাকাই শিক্ষার্থীদের বীভৎস রূপ দেখতে পাই। শিক্ষার্থীরা আজ পাঠ্যপুস্তকের বৈষম্যমূলক শিক্ষায় জ্ঞান অর্জন করছে। এসব দিয়ে নৈতিকতা সম্পন্ন মানুষ গড়া সম্ভব নয়।

আলোচনা সভার শেষে মুরারিচাঁদ কলেজ ছাত্র ফ্রন্টের আহ্বায়ক কমিটির পরিচিতি করান নগর সভাপতি। মাস্টার্সের শিক্ষার্থী সাদিয়া নোশিন তাসনিম'কে আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের ছাত্র আল আমীন'কে সদস্য সচিব এবং পিংকি চন্দ, প্রাণকৃষ্ণ দাশ, এনামুল কুদ্দুছ মোহেন ও নিন্টু মালাকারকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবীন বরণ ও কমিটি পরিচিতি অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.