Sylhet Today 24 PRINT

সিলেটে অনুষ্ঠিত হবে ‘ডিভিশনাল ডিবেট ফেস্টিভ্যাল’

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৭

সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'এসডিএফ ডিভিশনাল ডিবেট ফেস্টিভ্যাল'। স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিতর্ক উৎসব আয়োজন করছে সিলেটের একমাত্র বিভাগীয় বিতর্ক সংগঠন 'সিলেট ডিবেট ফেডারেশন'।

আগামী ৭ ও ৮ এপ্রিল ২ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ উৎসবে বিশ্ববিদ্যালয় ও স্কুল পর্যায়ের শতাধিক বিতার্কিকের মিলনমেলা বসতে যাচ্ছে সিলেটে।

সিলেটের প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রায় ১৬টি বিতার্কিক দল ও বিভাগীয় পর্যায়ে প্রায় ১৭টি স্কুলের বিতার্কিক দল এতে অংশ নেবে।

সংগঠনের সহ সাধারণ সম্পাদক আতিকুজ্জামান এর পরিচালনায় ও সভাপতি মাজহারুল বিল্লাহ লোচনের সভাপতিত্বে শুক্রবার (৩ মার্চ) এক জরুরি সভায় আসন্ন বিতর্ক উৎসব সম্পর্কে বিশদ কর্মপরিকল্পনা গৃহীত হয়। সভায় এসডিএফ এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.