Sylhet Today 24 PRINT

শাবিতে হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ।

রোববার (৫ মার্চ) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নৃবিজ্ঞান বিভাগকে ১৩-৯ ব্যবধানে হারায় এফইটি বিভাগ।

অপরদিকে মেয়েদের খেলায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ ২-২ গোলে আর্কিটেকচার সাথে ড্র হওয়ায় টস ভাগ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মাযহারুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সালমা আখতার, আর্কিটেকচার বিভাগের প্রধান ড. তৌফিক এলাহী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল, শারীরিক শিক্ষা দপ্তরের উপ পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ।

বিজয়ী দলের ম্যানেজার ও এফইটি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ জানান, আন্ত:বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই গর্বিত। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও বিভাগের সকলের সহযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.