Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৭

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক মোস্তাক মিয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুঁইয়া, ছাত্রলীগের সভাপতি, সহ সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তাছাড়া সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.