Sylhet Today 24 PRINT

রাবিতে গভীর রাতে দুটি দোকানে চুরি

রাবি প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৭

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুইটি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতে শহীদ হবিবুর রহমান হলের সামনের ‘সুমন স্টোর’ ও ‘গ্রামীণ টেলিকম’ নামের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।

সুমন স্টোরের দোকনদার বেলাল হোসেন বলেন, ‘দোকান থেকে প্রায় ৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়। নগদ ১১ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, রিচার্জ কার্ডসহ আরো কিছু মালামাল চুরি হয়েছে। আমি রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায়। রাত চারটার দিকে এরিয়া গার্ড ফোন দিয়ে জানান দোকানে চুরি হয়েছে।’

আরেক দোকানদার সেলিম বলেন, ‘আমি দোকানে এসে দেখি দোকানের তালা খোলা। আমার দোকানেও একইভাবে তালা খুলে চুরি করেছে। আমার নগদ এক হাজার টাকা, একটি নোকিয়া মোবাইল, রিচার্জ কার্ড ও সিগারেটসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। আমিও এরিয়া গার্ডের ফোন পেয়ে দোকানে আসি।

এ বিষয়ে এরিয়া গার্ড কামাল হোসেন বলেন, ‘আমি রাত দুইটা থেকে ডিউটি শুরু করি। রাত সাড়ে তিনটার দিকে রাস্তায় হাটাহাটি করছি এমন সময় দেখি সেলিম ভাইয়ের দোকানের লাইট বন্ধ। এ সময় দোকানে এসে দেখি দোকানের সাটার খোলা। তখনই তাদের ফোন দিয়ে বিষয়টি জানাই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.