Sylhet Today 24 PRINT

নারী দিবস: নর্দার্ন ইউনিভার্সিটিতে নারীদের প্রীতি ফুটবল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৭

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির আমেরিকান কর্নার ও রূপান্তর এর যৌথ উদ্যোগে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নারীদের এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার মো. আব্দুর রউফ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীদের নিয়ে এমন একটি ব্যতিক্রম ফুটবল ম্যাচ আয়োজন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এজন্যে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা যে সাহসী ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়।

এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেইলি ট্রিবিউনের সম্পাদক ফেরদৌসী আলী, আমেরিকান কর্নার খুলনার কো- অর্ডিনেটর ফারজানা রহমান, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো. রবিউল ইসলাম, এনইউবিটি খুলনার সিনিয়র এ্যাসিটেন্ট ডাইরেক্টর ড. আলাউদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী হোসনে আরা খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.