Sylhet Today 24 PRINT

১৮ মার্চ শাবিতে অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০১৭

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৭

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০১৭ সিলেট পর্ব শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ ২০০৬ সাল ১৪ থেকে ১৯ বছর বয়সের ছাত্র-ছাত্রীদের নিয়ে জ্যোতির্বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে এই প্রতিযোগিতা করে আসছে।

সিলেট বিভাগের ১৪ থেকে ১৯ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করতে হবে ১৬ মার্চের মধ্যে। অংশগ্রহণকারীর পুরো নাম, জন্ম তারিখ ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও শ্রেণি এই নম্বরে (০১৭১৬-১৫৮৫৩৫) মেসেজ করে পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ও অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০১৭ সিলেট পর্ব সংক্রান্ত যে কোন প্রয়োজনে সিলেট পর্বের সমন্বয়কারী প্রণব জ্যোতি পালের সাথে ০১৭১৬-১৫৮৫৩৫ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

অনলাইন রেজিস্ট্রেশন করতে - http://www.astronomybangla.com/ এই লিংকে  অথবা বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের ফেসবুক পেইজে ম্যাসেজ করে https://www.facebook.com/sciencemovement/ এবং pronob4u@gmail.com এ ই মেইল করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার হিসেবে আছে ৭১ টিভি ও The Daily Star।

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০১৭ সিলেট বিভাগের সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল বলেন, সিলেট বিভাগের ১৪ থেকে ১৯ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা মোবাইল, ইমেইল, ফেসবুক অথবা অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ওয়েবসাইটে অনলাইনে ১৬ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। ২০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবেন। এর মধ্যে ২০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.