নিজস্ব প্রতিবেদক | ১২ মার্চ, ২০১৭
সিলেটের ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ মার্চ) সকাল ১১টায় নগরীর হাউজিং এস্টেটস্থ স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক মো. কাউসার জাহান কওসর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহ সভাপতি সৈয়দ ফজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে মাহমুদুল হক।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মুহিবুর হুসেন চৌধুরী, নাজভীন আক্তার, বিজিৎ দেব রায়, নাহিদা আক্তার, আলাউর রহমান, বাবুল দাস, সুমন মাহমুদ প্রিন্স, মাহবুব আলম, মোহাম্মদ জুবায়ের চৌধুরী, প্রসেনজিৎ ভট্টাচার্য, আব্দুর রাকিব ভূইয়া, মোঃ হারুনুর রশিদ, মোঃ এমরাজ চৌধুরী, ইসমত আরা খান, নাদিয়া শারমিন প্রমুখ।
সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. কাউসার জাহান কওসর বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যাতে অগ্রসর হতে পারে, সে লক্ষ্যে বিবিআইএস সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।