Sylhet Today 24 PRINT

ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৭

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ইসলামী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মার্চ) বিভাগের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ারের ৮০২ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুজাহিদুর রহমান।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস.এম আলী আক্কাস।

প্রধান আলোচক ড. মুজাহিদুর রহমান বলেন. বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী শিক্ষার বিকল্প নেই। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে, নৈতিক অবক্ষয় রোধে ও আদর্শ মানুষ তৈরিতে ইসলামী শিক্ষা যুগের পর যুগের পর অবদান রেখে চলেছে। দেশের জঙ্গিবাদ নিরসনে ইসলামী শিক্ষার গুরুত্ব রয়েছে। যেসব দেশে ইসলামী শিক্ষা যত বেশি সেসব দেশ সার্বিক দিক থেকে নিরাপদ।

এছাড়া তিনি ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা করেন। পরিশেষে তিনি লিডিং ইউনিভার্সিটিতে ইসলামী স্টাডিজ বিভাগ চালু করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ও মহান আল্লাহর দরবারে এই বিভাগের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.