Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের নতুন সদস্য ও বিতার্কিক বরণ

ক্যাম্পাস প্রতিনিধি  |  ১৩ মার্চ, ২০১৭

লিডিং ইউনিভার্সিটির বিতর্ক ভিত্তিক সংগঠন ‌'লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব' এর নতুন সদস্য ও বিতার্কিকদের বরণ করে নিতে আয়োজিত 'Inspirational Session: New Member Reception Program' সফল ভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ মার্চ) লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাসের হল রুমে আয়োজিত এই ইভেন্টে ছিল শিক্ষক-শিক্ষার্থী প্রীতি বিতর্ক, ম্যাগাজিন 'যুক্তিস্বর' এর মোড়ক উন্মোচন, থিম সংগীত পরিবেশন ও প্রদর্শনী বিতর্ক।

'সিজিপিএ হ্রাসের জন্য শিক্ষার্থীরাই দায়ী' এ প্রস্তাবকে উপজীব্য করে অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থী বিতর্কে শিক্ষকদের পক্ষে অংশগ্রহণ করেন রাম প্রসাদ বর্মন, মাহবুবুর রহমান ও সাইফুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে অংশ নেযন রাজন, পারমিতা ও জকি। জমজমাট এই বিতর্কে জয়ী হয় শিক্ষক দল।

অপর একটি সেশনে 'সচেতনতাই পারে সড়ক দূর্ঘটনা রোধ করতে' এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইডল বিতার্কিকদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন মিছবাহ, হাসান, মুরাদ, ফাহমিদ, সাইফ ও সিমলা।

আয়োজনের শেষ অংশে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এর সভাপতি রানা মজুমদার বাপ্পী বলেন, "বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের মধ্যে যুক্তির চেতনা ছড়িয়ে দেয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা চাই তারা যেন যুক্তির আলোয় নিজেকে বিকশিত করতে পারে।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ফরহাদ হোসেন ও কাজী জাহিদ হাসান, প্রাক্তন সভাপতি হাসনাত রেজা, আহনাফ মামুন, মিজানুর রহমান, সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিতর্ক সংগঠক মফিজুর রহমান মফি প্রমুখ।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়াস ঘোষ, মুরাদ আহমদ, মুরসালাত চৌধুরী, প্রমা, রুমানা, মুনা, সায়মা, শ্রাবন্তী, রুবেল, সঙ্গীতা, তামান্না, নিপা, রিয়া, সুহি, ফাল্গুনী, আল আমিন, রাব্বি, জামিল, সায়ের প্রমুখ। পুরো অনুষ্ঠানের স্থিরচিত্র ধারণ করেন অর্ণব কর্মকার ও ইমতিয়াজ প্রবাল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্লাবের সেক্রেটারি শাহনাজ পারভীন তান্নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.