Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনে সভা

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৭

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফলের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) ইউনিভার্সিটির সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। কমিটির চেয়ারম্যান ও ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা সভায় সভাপতিত্ব করেন।

এ সময় কমিটির প্রধান উপদেষ্টা ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, উপদেষ্টা ও উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, ইইই বিভাগের সিনিয়র প্রভাষক নওশাদ আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফলের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা করা হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.