Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির বিবিএ ৩৬তম ব্যাচের বর্ষপূর্তি মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট |  ০৪ মে, ২০১৫

সিলেট নগরীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির বিবিএ ৩৬তম ব্যাচ এর প্রথম বর্ষপূর্তি আগামীকাল ৫ মে মঙ্গলবার।

ওইদিন দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে বিবিএ ৩৬তম ব্যাচের ৬ টি সেকশনের ১৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। 

বর্ষপূতি উপলক্ষে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছে নাচ, গান, কৌতুক এবং নাটক দিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.