Sylhet Today 24 PRINT

৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৭

৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। ২ হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই গেজেট প্রকাশ করে।

গেজেটে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের ২ মে চাকরিতে যোগ দিতে হবে।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় দুই বছর লাগার পর ২০১৬ সালের ১৭ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.