Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে গেমিং ফেস্ট, চলছে নিবন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৫ এপ্রিল, ২০১৭

সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের তত্ত্বাবধানে গেমিং ফেস্টের আয়োজন করা হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে এই গেমিং ফেস্ট চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

ইতিমধ্যে গেমিং ফেস্টকে সামনে রেখে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগ আয়োজিত এ গেমিং ফেস্টে অংশ নিতে আগামী ৮ এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে হবে। কনটেস্টে ৫টি গেম ফিফা ১৬, নিড ফর স্পিড (মোস্ট ওয়ান্টেড), কলঅফ ডিউটি ৪, ডিএক্স বল ২ এবং অনলাইন ট্রেজারহান্ট-এ নিবন্ধন করা যাবে।

কনটেস্টে সেরাদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য লিডিং ইউনিভার্সিটির রংমহল ও সুরমা টাওয়ার ক্যাম্পাসের নির্দিষ্ট বুথে নিবন্ধন ছাড়াও অনলাইনে নিবন্ধন করা যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করতে হবে http://www.lus.ac.bd/event/leading-university-gaming-fest-2017/ এই সাইট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.