Sylhet Today 24 PRINT

তুষারের উপর হামলার প্রতিবাদে সিকৃবি ছাত্রলীগের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৭

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের উপর ছাত্রদলকর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার সন্ধ্যায় মিছিলটি ক্যম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে এক সমাবেশে মিলিত হয়।

সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হৃত্বিক দেবের পরিচালনায় মিছিল ও সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.