Sylhet Today 24 PRINT

এসআইইউ’র সিএসই বিভাগের প্রধান হলেন খালেদ হোসেইন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৭

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহকারি অধ্যাপক খালেদ হোসেইন। গত ১২ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে বিভাগীয় প্রধান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ। তিনি বলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক ঋষিকেষ ঘোষের স্থলে খালেদ হোসেইনকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

এর আগে খালেদ হোসেইন একই বিভাগের সন্ধ্যাকালিন ব্যাচ এর কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.