Sylhet Today 24 PRINT

সিকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসের জমকালো আয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  আয়োজনে ২৯ এপ্রিল শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। "Antimicrobial Resistance-From Awareness To Action" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ৯ টা ৩০ মিনিটে ক্যাম্পাস এ শোভাযাত্রা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে র‍্যালীটি জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর অতিক্রম করে সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম গোলাম শাহী আলম।

ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোহন মিঞার সভাপতিত্বে  আলোচনা সভায়  প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অনুজীব বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রোক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন বৃন্দ।

বিশ্ববিদ্যালয়ে দিবসটির চেয়ারম্যান হিসেবে ছিলেন প্রফেসর ড. এ টি এম মাহবুব ইলাইহি।

দিনের শেষ অংশে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আগামি ৩০ এপ্রিল সিলেটের বিভিন্ন এলাকায় গবাদী প্রাণী ও পাখির বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরনসহ প্রাণী দের চিকিৎসা সংক্রান্ত নানাবিদ পরামর্শ প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.