Sylhet Today 24 PRINT

রাবি রেজিস্ট্রারের পদত্যাগ

রাবি প্রতিনিধি |  ০৮ মে, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দায়িত্বগ্রহণের প্রথম কার্যদিবসেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক।

সোমবার (৮ মে) সকালে নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সোমবার সকালে দপ্তরে এসে সকাল সাড়ে ৮টার দিকে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন ড. এন্তাজুল হক।

পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অবসরপ্রাপ্ত অধ্যাপক, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করছিলাম। যেহেতু নতুন উপাচার্য দায়িত্বগ্রহণ করেছেন, সেহেতু তার পছন্দ মতো রেজিস্ট্রার নিয়োগ দেয়ার একটা অপশন দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.