Sylhet Today 24 PRINT

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রন্থাগার পরিদর্শনে জেলা প্রশাসক রাহাত আনোয়ার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৭

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করলেন, সিলেটের নতুন জেলা প্রশাসক জনাব রাহাত আনোয়ার।

শনিবার (১৩ মে) পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং লাইব্রেরীর সুন্দর ও মনোরম পরিবেশ দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন।

এ সময় সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক, তারেক উদ্দিন তাজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মাহবুব ইবনে সিরাজ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, উপ-গ্রন্থাগারিক মোহাম্মদ মোস্তফা কামাল, লাইব্রেরী অফিসার গউছ উদ্দিন চৌধুরী এবং সেকশন অফিসার সুবিনয় আচার্য রাজু।

এর আগে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নারে, জিস্ট কর্তৃক আয়োজিত আঞ্চলিক স্টেট অ্যালামাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.