Sylhet Today 24 PRINT

রাবিতে ৩৪ দিনের ছুটি ঘোষণা

রাবি প্রতিনিধি  |  ১৮ মে, ২০১৭

পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মে থেকে শুরু হয়ে ২৯ জুন পর্যন্ত চলা এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহাম্মদ এন্তাজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

হল বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. এম আনিসুর রহমান বলেন, "ছুটিতে হল বন্ধ হবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সময়ে সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের জানানো হবে।"

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.