Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ ডিগ্রি কলেজে ডিড অব গিফট সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৭

বালাগঞ্জ ডিগ্রি কলেজে সরকারিকরণের লক্ষে সম্পত্তি হস্তান্তর (ডিড অব গিফট) সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দলিলের মাধ্যমে কলেজের সমুদয় সম্পত্তি শিক্ষামন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কলেজের পক্ষে অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী দলিলে স্বাক্ষর করেন।

এ সময় উপস্তিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুল মতিন, জুনেদ মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল, অধ্যাপক আবদুল জলিল, অধ্যাপক অমিতা রানী দাস, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক আসলম আলী, কৃঞ্চা দেব, ইমরুল কায়েস মৃধা, সাথী রানী দাস, আকরাম হোসেন, তজম্মুল আলী, অশোক রঞ্জন তালুকদার, অহী আলম মোহাম্মদ রেজা, বুলবুল আহমদ। হিসাব সহকারী নারায়ন চন্দ্র দাস, অফিস সহকারী আবুল বাশার। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.