Sylhet Today 24 PRINT

সিকৃবিতে যাত্রা শুরু করলো বঙ্গবন্ধু কৃষি পরিষদ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে এমন কৃষিবিদদের নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ।

নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এডিশনাল রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, সিকৃবি শাখা কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি ড. এ এইচ এম মাহফুজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দুইজন ড. মো. শারাফ উদ্দিন ও ড. মো. মনিরুল ইসলাম।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে আছেন ডা. ছায়াদ মিয়া, দপ্তর সম্পাদক পদে আছেন সুজন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক পদে আছেন ডা. আফরাদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা পদে আছেন কৃষিবিদ খলিলুর রহমান ফয়সাল, সমাজ কল্যাণ সম্পাদক পদে আছেন ডা. সন্তোষ রঞ্জন পাল, পরিবেশ সম্পাদক পদে আছেন ডা. ঋত্বিক দেব এবং কার্যকরী সদস্য পদে আছেন প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.