Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়  ছাত্রলীগ। শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে এই কটুক্তি করা হয় বলে উল্লেখ করেন ছাত্রলীগ নেতারা।

বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিরুদ্ধে ‌'লাগামহীন মিথ্যাচার ও আস্ফালনের' প্রতিবাদে সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামীম  মোল্লা ও সাধারণ সম্পাদক হৃত্বিক দেবের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে এসে শেষ হয় ।

মিছিলে সিকৃবি ছাত্রলীগের  হাজারপ্রায় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.