Sylhet Today 24 PRINT

বিশ্ব পরিবেশ দিবসে সিকৃবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসাইনের নির্দেশে বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

রোববার দুপুর একটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে বিভিন্ন ধরনের বনজ  ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি শামীম মোল্লা এবং সাধারণ সম্পাদক ঋত্বিক দেবের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর  ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ডিন মিঠু চৌধুরীসহ  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.