Sylhet Today 24 PRINT

সিকৃবির শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিতদের নিরঙ্কুশ জয়

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. নূর হোসেন মিঞা এবং সাধারণ সম্পাদক পদে ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু নির্বাচিত হন। এছাড়া বাকী সবগুলো পদেও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেন।

সভাপতি পদে অধ্যাপক ড. নূর হোসেন মিঞা ৯৮টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অধ্যাপক ড. রাশেদ হাসনাত পান ২৮টি ভোট। সাধারণ সম্পাদক পদে ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু ৯৪টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ডা: মেহেতাজুল ইসলাম পান ৩০টি ভোট। এছাড়াও অন্যান্য পদে ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস  (কোষাধ্যক্ষ), ড. তরিকুল আলম (সহ-সভাপতি), অসীম শিকদার (যুগ্ম সম্পাদক) এবং সদস্য পদে অধ্যাপক ড. এ এস এম মাহবুব, অধ্যাপক ডা: মো: জামাল উদ্দিন ভূঞা, জিনাত জাহান চৌধুরী, ড. আলতাফ হোসেন, মুস্তাফিজুর রহমান এবং সরকার মো: ইব্রাহিম খলিল নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.