Sylhet Today 24 PRINT

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হলেন শাবি ছাত্রলীগ নেতা অঞ্জন

শাবি প্রতিনিধি  |  ১৪ জুন, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের (স্থগিত কমিটি) সহ-সভাপতি অঞ্জন রায়কে সদ্য ঘোষিত সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটিতে পদায়ন করা হয়েছে।

তিন বছর মেয়াদী এ কমিটিতে অঞ্জন রায় কে সাংগঠনিক সম্পাদক পদে অর্ন্তভূক্তির বিষয়টি কমিটির তালিকা থেকে নিশ্চিত হওয়া গেছে।

সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. মোল্লা মো.আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি এ কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল প্রেরিত একটি বার্তায় জানানো হয়েছে।

অঞ্জন রায় শাবিপ্রবি থেকে অর্থনীতিতে পড়াশুনা শেষ করেছেন। শাবি ক্যম্পাসে ছাত্র রাজীতিতে আসার আগেই তার রাজনীতিতে হাতেখড়ি। সুনামগঞ্জ সরকারী কলেজে থাকাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়ানোর পর নেতৃত্ব দিয়েছেন সুনামগঞ্জ পৌর ছাত্রলীগে। পৌর ছাত্রলীগের তনুজ-উজ্জ্বল কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটিতে পদ পাওয়ার পর শাবিপ্রবি ছাত্রলীগের এই নেতা জানান, যারা আস্থা রেখেছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
ছাত্ররাজনীতিতে এসে বারবার জামাত-শিবিরের দ্বারা আক্রান্ত্রেও শিকার হয়েও আমি পিছপা হয়নি। বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে আজীবন কাজ করে যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.