Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু

ডেস্ক রিপোর্ট |  ১৮ মে, ২০১৫

 

মঙ্গলবার থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এখবর প্রচারিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১৯মে ২০১৫ থেকে ২৮ মে ২০১৫ পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

তবে জরুরী সেবা সমূহের মধ্যে হেলথ কেয়ার সেন্টার, বিদ্যুত, গ্যাস, পানি সরবরাহ, প্রিভেন্টিভ শাখা, নিরাপত্তা শাখা ন্যূনতম কর্মচারী দ্বারা চালু থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.