Sylhet Today 24 PRINT

অনন্ত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি |  ১৮ মে, ২০১৫

ফাইল ছবি

বিজ্ঞানলেখক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
 
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন হয়েছে। এতে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক নিয়াজ আহম্মেদ, অধ্যাপক তুলসী কুমার দাস, অধ্যাপক ফয়সল আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি খুন হওয়া বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ বিশ্ববিদ্যালয়ের ২০০২-০৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.