Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট শুরু ২০ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৭

সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টটির অষ্টম আসর বসছে এবার।

টুর্নামেন্টে ছাত্র-ছাত্রী সবার জন্য একক ও দলগতভাবে ১০টি ইভেন্ট রয়েছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে মিনি ক্রিকেট, পেনাল্টি কিক, দাবা, ক্যারম প্রভৃতি।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ জয় জানান, টুর্নামেন্টে নির্দিষ্ট সংখ্যক টিম নেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত টুর্নামেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ের যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল মঞ্চে রেজিস্ট্রেশন বুথ রয়েছে।

এদিকে, ইনডোর স্পোর্টস টুর্নামেন্টের সফলতা কামনা করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.