Sylhet Today 24 PRINT

কয়েসের কটুক্তির প্রতিবাদে শাবিতে মানববন্ধন, পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০১৫

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের কটুক্তির প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যায়ের গোল চত্বরে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা এই মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এতে কয়েক শ' শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষাবিদ সম্পর্কে সংসদ সদস্য যে মন্তব্য করেছেন তা শিষ্টাচারবহির্ভূত । এমন করুচীপূর্ন আক্রমনাত্মক মন্তব্যের কারনে সাংসদ কয়েস চৌধুরীর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ও শাস্তি দাবি করে শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.