Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি মনসুর, সম্পাদক ফয়জুল্লাহ

শাবি প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০১৭-১৮ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মনসুর (জাগোনিউজ২৪.কম) ও সাধারণ সম্পাদক হিসেবে ফয়জুল্লাহ ওয়াসিফ (দ্য ডেইলি সান) নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত নির্বাচন কমিশনারের কার্যালয়ে ভোটগ্রহন শেষে বেলা একটায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি জাহিদ হাসান কাজল (ঢাকা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ সায়েম (বাংলানিউজ টোয়েন্টিফোর.কম), কোষাধ্যক্ষ রিফাত আল মামুন (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক জিয়াউল ইসলাম (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সরদার আব্বাস আলী (ডেইলি অবজারভার), জুনেদ আহমদ (ভোরের কাগজ) ও সাফকাত মঞ্জুর (সবুজ সিলেট) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম। নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি প্রক্টর সামিউল ইসলাম  এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড.কানিজ ফাতেমা ফেরদৌসী ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.