Sylhet Today 24 PRINT

সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি: সভাপতি নজরুল, সেক্রেটারি তামিম

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩১ জুলাই, ২০১৭

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ফটোগ্রাফিভিত্তিক সংগঠন সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য (২০১৭-১৮) নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তামিম ইকবাল।

কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন সহ সভাপতি পদে মাজহার হোসেন নাহিদ, ইশরাত জাহাত আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শারমিন বেগম, ফারহানা নুসরাত, সাংগঠনিক সম্পাদক প্রীতম অধিকারী, সহ সাংগঠনিক পদে শেখ তাসমীমুর রহমান, অর্থ সম্পাদক চয়ন কুন্ডু, সহ অর্থ সম্পাদক পদে খন্দকার রায়হান আহমেদ, ভ্রমণ ও কর্মশালা সম্পাদক মো. হাসিবুর রহমান এবং এর সহকারী তামান্না বেগম।

এছাড়াও প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুমেন্দু দাস, সহ প্রচার সম্পাদক সামি সাদিকুল আমিন।

নতুন কমিটির সদস্যপদ পেয়েছেন রাফি-উল-ইসলাম, হামিম-উর-রহমান, সজীবুর রহমান নয়ন, শের শাহ, ইয়াসিন ফারাবী খান, সিরাজুল ইসলাম সিরাজ, ইহসান আহমেদ সামিন।

সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিক সোসাইটি নতুন সভাপতি মো. নজরুল ইসলামের বাড়ি ভোলা জেলায় এবং নতুন সাধারণ সম্পাদক মো. তামিম ইকবালের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। দুজনই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.