Sylhet Today 24 PRINT

সিওমেকের ৫ সংগঠনের কমিটি গঠন

সিওমেক প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৭

সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৫ সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার কলেজের নাট্য সংগঠন প্রতিবেশী নাট্যগোষ্ঠি, মেডিসিন ক্লাব, ডিবেটিং ক্লাব, সত্যেন সেন চলচ্চিত্র পরিষদ ও সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিকক সোসাইটির কমিটি গঠন করা হয়।

প্রতিবেশী নাট্যগোষ্ঠির সভাপতি হয়েছেন মো, আজিজুল হক আর সাধারণ সম্পাদক ভাস্কর পাল।

মেডিসিন ক্লাব সিওমেক ইউনিটের সভাপতি নুরুজ্জামান কাকন ও সাধারণ সম্পাদক সাদিয়া মারজান।

সিওমেক ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পেয়েছেন সাদাত ইরতিশাম আর সাধারণ সম্পাদক সৌমিক খাঁ।

সত্যেন সেন চলচ্চিত্র পরিষদ কমিটির সভাপতি হয়েছেন কিবরিয়া সজীব ও সাধারণ সম্পাদক মুন্না পাল।

এছাড়া সৌমিত্র বিশ্বাস ফটোগ্রাফিকক সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয়েছে তামিম ইকবালকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.