Sylhet Today 24 PRINT

জালালাবাদ কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ আগস্ট, ২০১৭

সিলেট নগরীর সোবাহানীঘাট এলাকায় সোমবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন জালালাবাদ কলেজের সাবেক ও বর্তমান দুই শিক্ষার্থী। সোমবার কলেজের বাইরে রাস্তার সামনে তাদেরকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

আহতরা হচ্ছে- শাহীন আহমদ (২২) এবং আবুল কালাম আসিফ (১৮)। এর মধ্যে আসিফ কলেজে অধ্যয়নরত এবং শাহীন কলেজের সাবেক শিক্ষার্থী। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত।

এর জের ধরে সোমবার রাতে জালালাবাদ কলেজ এবং পাশের শিশু ক্লিনিক ও হাসপাতালে ভাংচুর চালিয়েছে একদল যুবক। এলাকাবাসীর ধারণা তাদের উপর হামলার জের ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে কলেজ ও হাসপাতালে হামলা চালিয়েছে।

এ ঘটনার পর আগামী ৩ দিনের জন্য জালালাবাদ কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাকি চৌধুরী।

কলেজ কতৃপক্ষ জানায়- সোমবারের দুটি ঘটনায় কলেজের পরিস্থিতি কিছুটা থমথমে। এর জন্যই আগামী তিনদিন কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.