Sylhet Today 24 PRINT

মেঘদলের কনসার্টে হামলার ঘটনায় গ্রেফতার ১

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৫

 সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ফ্লেইমস আয়োজিত মেঘদল ও আর্বোভাইরাসের কনসার্টে হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় প্রীতম চক্রবর্তী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা জহির আলম বাদি হয়ে এ মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা জহির আলম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এছাড়ও অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করা হয়েছে।

তিনি জানান, আসামীদের মধ্যে থেকে প্রতীম চক্রবর্তী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাদিকের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ফ্লেইমস’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছাত্রলীগের হামলায়  সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ ৪ জন শিক্ষার্থীর আহত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.