Sylhet Today 24 PRINT

সংস্কৃতি চর্চাই শিক্ষাঙ্গনের মান বৃদ্ধির সহায়ক: প্রফেসর নিতাই চন্দ্র

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৫

সিলেট এম সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। কর্মের মাধ্যমে শিক্ষার্থীরা অবশ্যই দেশ ও সমাজের কল্যাণে ভুমিকা পালন করবে। সেই সাথে কলেজের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে মোহনা সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বিভিন্নভাবে ভুমিকা রাখছে।

সংস্কৃতি চর্চার মাধ্যমে অবশ্যই সাংস্কৃতিক কর্মীরা শিক্ষাঙ্গনের মান-মর্যাদা বৃদ্ধি করবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংস্কৃতি কর্মীদের যুগোপযোগী পদক্ষেপ প্রশংসার দাবী রাখে। মোহনার মতো সাংস্কৃতিক সংগঠন গুলোকে সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে আসা উচিত। সিলেট এম সি কলেজ মোহনা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

২২ মে শুক্রবার টিলাগড়স্থ একেটি অভিজাত হোটেলের হল রুমে মোহনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহনা সাংস্কৃতিক সংগঠনের ২০১৫-১৬ইং এর কার্যকরী পরিষদের সভাপতি ওলিউর রহমান সানি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্ঠা আবুল আনাম মো. রিয়াজ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা আক্তার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক সুয়েব আহমদ, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ।

মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দিন সামস এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মোহনার প্রতিষ্ঠাতা সদস্য মাহফুজ খান, রিয়াদ আহমদ চৌধুরী, ওয়াহিদুর রাজ্জাক ফরিদ, রায়হান তালুকদার, আসাদুজ্জামান পাটোয়ারী সুজন, সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহনার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, থিয়েটার মুরারিচাদ এর আহ্বায়ক জাকির মোহাম্মদ, মোহনার সাবেক সভাপতি আতিকুর রহমান, খালেদ মাসুদ, সিনিয়র সদস্য আশীষ চন্দ্র তালুকদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহনার সাংগঠনিক সম্পাদক মো. এনাম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন মোহনার সহ-সভাপতি আবদুল আলীম জুয়েল, উজ্জল আলম, সহ-সাধারণ সম্পাদক লিংকন দাশ, মুন্না রানী দেব, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হামজা, আহনাফ আহমেদ আবির, সাংস্কৃতিক সম্পাদক শুভাশীষ চক্রবর্তী, সহ-সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাশ, রিমা রাণী ধর, অর্থ সম্পাদক আজাদ মিয়া, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক জহিরুল ইসলাম, সহ-দফতর সম্পাদক তপু ঘোষ, প্রচার সম্পাদক খালেদ দিনার, সহ-প্রচার সম্পাদক এমদাদ আহমেদ তুষার, সাহিত্য সম্পাদক কনকলতা দেবনাথ, সহ-সাহিত্য সম্পাদক ঝর্ণা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম শিমু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.