Sylhet Today 24 PRINT

সোমবার থেকে এমসি কলেজে ঈদের ছুটি শুরু

এমসি কলেজ প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৭

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ(এমসি) কলেজে পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।

আজ রবিবার এক নোটিশে আগামী ২৮ আগষ্ট(সোমবার) থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে এবং সরকারী ছুটির দিন ব্যতীত কলেজ ও বিভাগীয় অফিসের কার্যক্রম যথাযথভাবে চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯আগষ্ট থেকে শহীদ শ্রীকান্ত ব্লক ব্যতীত বাকি ব্লকগুলোর ডাইনিং বন্ধ করে দেয়া হবে। ব্লকগুলোর শিক্ষার্থীরা ছাত্রাবাসে আসা শুরু করলে ডাইনিং খুলে দেয়া হবে সিলেটটুডে'কে জানিয়েছেন এমসি কলেজ ছাত্রাবাসের হোস্টেল সুপার জামাল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.