Sylhet Today 24 PRINT

শাবিতে ‘আজ মুক্তমঞ্চ’র কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট |  ২৫ মে, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন আজ মুক্তমঞ্চের নতুন কমিটি গঠন করা হয়েছে। মাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি এবং আজমাইন মাহতাবকে সাধারন সম্পদক করে নতুন কমিটিতে হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ রাইহান, সহ-সভাপতি জাহিদ হাসান শোভন, সহ-সাধারন সম্পাদক মোস্তফা সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুস্তফা রাফিদ রাহমান এবং কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম চৌধুরী।

 

এদিকে সংগঠনটি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উদযাপন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.