Sylhet Today 24 PRINT

নবগঠিত এমসি কলেজ প্রেসক্লাবকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

এমসি কলেজ প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের ঐতিহ্যবাহী  মুরারিচাঁদ (এমসি) কলেজে প্রথমবারের মতো ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে নবগঠিত মুরারিচাঁদ কলেজ প্রেসক্লাবের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এমসি কলেজ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজে প্রেসক্লাবের আত্মপ্রকাশ ক্যাম্পাস সাংবাদিকতা চর্চার জন্য একটি স্মরণীয় ঘটনা। প্রেসক্লাব গঠনের মাধ্যমে এমসি কলেজে ক্যাম্পাস সাংবাদিকতা আরোও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রেসক্লাবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বুধবার (১৩ সেপ্টেম্বর) কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে এমসি কলেজ ক্যাম্পাস সংবাদকর্মীদের নিয়ে ছয় সদস্যের কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.