Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

পরিবেশ সুরক্ষায় নিরবিচ্ছিন্ন ভূমিকা রাখতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বৃক্ষরোপণ কর্মসূচির সিদ্ধান্তের আলোকে লিডিং ইউনিভার্সিটিতে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কামাল বাজারে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হান্নান ও উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস, বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.