Sylhet Today 24 PRINT

সিকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিনকে ছাত্র সমিতির শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. তরিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতি।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অনুষদের কনফারেন্স রুমে মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জীবন হোসাইনের সঞ্চালনায় শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহ মো. মোয়াজ্জম।

উপস্থিত ছিলেন জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র সমিতির কোষাধ্যক্ষ ড. সবুজ কান্তি মজুমদার, অনুষদের শিক্ষার্থী প্রদ্যুৎ দাস, আশিকুর রহমান, ছাত্র সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার বিন আবেদিন, সদস্য ইফতেখার আহমেদ ফাগুন, মো. নাজমুল ইসলাম রিফাত, গোলাম কিবরিয়া সুমন ও আদিল মাহফুজ রনি।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করেন প্রফেসর ড. মো. তরিকুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.