Sylhet Today 24 PRINT

মাঠে গড়াচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘লিগ এম’

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট ‘লিগ এম’র ৩য় আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। সিলেট শহরতলির বটেশ্বরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব সূত্র জানায়, টুর্নামেন্টে ২০টি দলের অংশগ্রহণ থাকবে। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে। বর্তমানে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের আগ্রহী দলগুলো রেজিস্ট্রেশন করছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।

‘লিগ এম’ সম্পর্কে মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পরিপূর্ণভাগে গড়ে তুলতে খেলাধুলা, সংস্কৃতি, বিনোদন সবকিছুর প্রতিই জোর দেয়। এরই প্রেক্ষাপটে গত দুই বছর লিগ এম অনুষ্ঠিত হয়েছে। এবার ৩য় আসর মাঠে গড়ানোর অপেক্ষায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.